প্রয়াত চৈতি ঘোষালের মা
দি নিউজ লায়ন; কোভিড আক্রান্ত অভিনেত্রী চৈতি ঘোষাল। তিনি এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠতে পারেননি। তার আগেই চলে গেলেন তাঁর মা। মা তৃষ্ণা ঘোষালকে হারিয়ে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন তিনি। নিজের সোশ্যাল সাইটে মায়ের সঙ্গে কাটানো একটি সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করে চৈতি লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র আমার মা আমাকে অন্ধকারে রেখে চলে গেলেন।
তোমাকে ছাড়া এখনও যে বাঁচতে শিখিনি মা। জ্যাকের কাছে যাও আমার প্রিয় রোজ। বাবা তোমার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমাদের ভাইবোনেরা যে অন্ধকারে মা। পারবোনা গো সত্যি’। সঙ্গে অভিনেত্রী আরও লিখেছেন,’ মা চিরকাল আমার জীবনের রানী থাকবেন। এই ক্ষতির কোন পরিমাপ হয় না। যাঁরা মাকে হাসপাতালে ভর্তি করার সময় পাশে দাঁড়িয়েছিলেন তাঁদের সবাইকে ধন্যবাদ।
আর তারপর মায়ের শেষ যাত্রায় যাঁরা সঙ্গে ছিলেন তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।’ এই বলে অভিনেত্রী কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন, দেবাশীষ কুমার, অরিন্দম শীল, সৌরভ গাঙ্গুলীর প্রতি। চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য রায়ও খুব ভেঙে পড়েছেন তাঁর দিদাকে হারিয়ে। তৃষ্ণা ঘোষালকে হাসপাতালে ভরতি করা হলেও শেষ রক্ষা করা যায়নি।

Post a Comment